প্রতিদিনের ঝামেলা কমান
শিক্ষা প্রতিষ্ঠানের কাজ গুছিয়ে রাখুন এক জায়গায়। শিক্ষার্থীর তথ্য ও ভর্তি, হাজিরা ও ফি আদায় পরিচালনা করুন; পরীক্ষার প্রবেশপত্র, ফলাফল, মার্কশিট ও মেধা তালিকা সহজে তৈরি করুন। প্রয়োজনে SMS-এ অভিভাবকদের জানান, ওয়েবসাইটে প্রকাশ করুন নোটিশ ও ফলাফল। সময় ও খরচ বাঁচান, হিসাব রাখুন নির্ভুলভাবে। স্বচ্ছ আর্থিক প্রতিবেদন দেখুন—যেকোনো সময়ে।
আলাদা সফটওয়্যার ইনস্টল লাগে নাচালু করে দিই আমরাই
- স্কুল, কোচিং ও মাদ্রাসা
- মোবাইল ও কম্পিউটারে চলে
- পুরোটা বাংলায়
- প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা
প্রতিষ্ঠান পরিচালনার দরকারি সব কাজ, এক সফটওয়্যারে
শিক্ষার্থীর তথ্য, ক্লাস, ফি, ভর্তি ও যোগাযোগ—প্রতিটি কাজের জন্য আলাদা ব্যবস্থা না রেখে একই সফটওয়্যারে রাখুন।
হাজিরা
মোবাইল বা হাজিরা মেশিনে ক্লাসের হাজিরা নিন। রেকর্ড দেখুন, প্রয়োজনে অভিভাবকদের SMS পাঠান।
ফি ও রসিদ
মাসের বিল একসঙ্গে তৈরি করুন, ফি আদায়ের রসিদ দিন, বকেয়ার হিসাব রাখুন এবং অনলাইন পেমেন্ট মিলিয়ে নিন।
পরীক্ষা ও ফলাফল
বিষয়ভিত্তিক নম্বর দিন। ফলাফল হিসাব করে মার্কশিট, মেধা তালিকা ও রিপোর্ট কার্ড তৈরি করুন।
SMS
নির্বাচিত অভিভাবকদের একসঙ্গে নোটিশ, পরীক্ষার ফল ও বকেয়া ফি-এর বার্তা পাঠান।
প্রবেশপত্র
নিজস্ব নকশায় প্রবেশপত্র তৈরি করুন। প্রিন্ট করুন, অথবা SMS-এ লিংক পাঠান।
অনলাইন ভর্তি
অনলাইনে ভর্তির আবেদন নিন। অফিস থেকে যাচাই করে অনুমোদন দিন।
কর্মীদের জন্য আলাদা অনুমতি
শিক্ষক, হিসাবরক্ষক ও অফিসকর্মীদের জন্য আলাদা ব্যবহারের অনুমতি ঠিক করুন। ফি, ভর্তি ও পরীক্ষার গুরুত্বপূর্ণ কাজের রেকর্ড দেখুন।
শিক্ষক-কর্মীর হাজিরা ও ছুটি
কর্মীদের দৈনিক হাজিরা রাখুন, ছুটির আবেদন নিন ও অনুমোদন দিন। মাসের হাজিরা খাতা প্রিন্ট করুন।
আয়-ব্যয় ও রিপোর্ট
আদায়, বকেয়া, আয়-ব্যয় ও ক্যাশ বুক দেখুন। রিপোর্ট প্রিন্ট করুন বা Excel-এ নিন। ফান্ড ও দাতার হিসাবও রাখা যায়।
শিক্ষক-কর্মীর বেতন
হাজিরা ও ছুটি মিলিয়ে মাসিক বেতন তৈরি করুন। পে-স্লিপ, অগ্রিম ও ঋণের হিসাব রাখুন।
লেসন প্ল্যান ও বাড়ির কাজ
সিলেবাস কতটা হলো দেখুন, ক্লাস ডায়েরি লিখুন। বাড়ির কাজ অভিভাবকের অ্যাপে পৌঁছে যায়।
- নতুন
প্রতিষ্ঠানের ওয়েবসাইট
নোটিশ, ভর্তি তথ্য, শিক্ষক পরিচিতি ও ফলাফল প্রকাশ করুন। অফিস থেকেই ওয়েবসাইট হালনাগাদ করুন।
আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সাজান
স্কুল, কোচিং সেন্টার ও মাদ্রাসার কাজের ধরন এক নয়। নিজের নিয়ম অনুযায়ী ক্লাস, ব্যাচ ও বিষয় সাজিয়ে নিন।
স্কুল
শ্রেণি ও শাখাভিত্তিক রুটিন, হাজিরা, মাসিক ফি, পরীক্ষা, মার্কশিট, রিপোর্ট কার্ড ও প্রবেশপত্র পরিচালনা করুন।
কোচিং সেন্টার
ব্যাচভিত্তিক রুটিন, হাজিরা, মাসিক ফি ও বকেয়ার বার্তা সামলান। একজন শিক্ষার্থীকে একাধিক কোর্সে ভর্তি রাখুন।
মাদ্রাসা
হিফজ, নাজেরা ও দাখিল বিভাগ অনুযায়ী ক্লাস ও বিষয় সাজান। হাজিরা, ফি ও পরীক্ষা একই সফটওয়্যারে পরিচালনা করুন।
হাজিরা, বকেয়া ও ফলাফলের খবর পৌঁছে দিন
অফিস থেকেই SMS বা লিংকে তথ্য পাঠান। সাধারণ খোঁজখবরের জন্য বারবার ফোন করার প্রয়োজন কমে।
- হাজিরার খবর SMS-এ পাঠান
- বকেয়া ফি-এর SMS-এ অনলাইন পেমেন্টের লিংক দিন
- ফি জমা হলে রসিদের লিংক পাঠান
- ফলাফল ও প্রবেশপত্রের লিংক পাঠান
অভিভাবক ও শিক্ষার্থীর ফোনে প্রতিষ্ঠানের সব খবর
হাজিরা, ক্লাস রুটিন, ফলাফল, বাড়ির কাজ আর বকেয়া ফি এক জায়গায়। অনলাইনে ফি দেওয়া আর রসিদও এখানেই।
প্রতিষ্ঠানের কোড, স্টুডেন্ট আইডি আর পিন বা জন্মতারিখ দিয়ে সাইন ইন করুন। এগুলো প্রতিষ্ঠান থেকে পাবেন।
শুরু করা সহজ, তিন ধাপে
- ১
ডেমো দেখুন
আপনার প্রতিষ্ঠানের কাজগুলো EduCSP-তে কীভাবে করবেন, দেখে নিন।
- ২
আমরা চালু করে দিই
নিজস্ব ঠিকানা আর লগইন সহ আপনার প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হয়।
- ৩
কাজ শুরু করুন
ক্লাস তৈরি করুন, Excel ফাইল থেকে শিক্ষার্থীর তালিকা একসঙ্গে যোগ করুন।
অন্য সফটওয়্যার বা Excel থেকে আসছেন?
শিক্ষার্থীদের তালিকা Excel বা CSV ফাইলে দিন। তথ্য যোগ করার কাজ আমরা করব—আবার টাইপ করতে হবে না।
প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট
ওয়েব ডেভেলপার বা হোস্টিংয়ের ব্যবস্থা করতে হয় না। অফিস থেকেই নোটিশ, ছবি ও ফলাফল প্রকাশ করুন।
- নোটিশ বোর্ড ও ঘোষণা
- ভর্তি তথ্য ও অনলাইন আবেদন
- শিক্ষক তালিকা ও ক্লাস রুটিন
- অনলাইনে ফলাফল দেখা
- গ্যালারি ও যোগাযোগ
প্রতিষ্ঠানের তথ্য আলাদা, কর্মীদের অনুমতি আপনার নিয়ন্ত্রণে
প্রতিষ্ঠানভিত্তিক আলাদা ডেটাবেস
প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা ডেটাবেসে সংরক্ষিত থাকে।
সার্ভারে সংরক্ষিত তথ্য
তথ্য অফিসের কম্পিউটারে নয়, সার্ভারে থাকে। অনুমোদিত ব্যবহারকারীরা যেকোনো ফোন বা কম্পিউটার থেকে লগইন করতে পারেন।
কর্মীদের জন্য আলাদা অনুমতি
শিক্ষক, হিসাবরক্ষক ও অফিসকর্মীদের ভূমিকা অনুযায়ী ব্যবহারের অনুমতি দিন। ফি, ভর্তি ও পরীক্ষার গুরুত্বপূর্ণ কাজের রেকর্ড দেখুন।
প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ
প্রতিদিন প্রতিষ্ঠানের তথ্যের ব্যাকআপ নেওয়া হয়, আলাদা জায়গায় সংরক্ষিত থাকে।
মোবাইল ফোনে ব্যবহার করা যাবে?
হ্যাঁ। যেকোনো ব্রাউজার থেকে ব্যবহার করা যায়, কিছু ইনস্টল করতে হয় না। চাইলে ফোনের হোম স্ক্রিনে অ্যাপের মতো যোগ করে রাখতে পারেন।
আগের শিক্ষার্থীদের তথ্য কি আবার লিখতে হবে?
না। Excel বা CSV ফাইল থেকে শিক্ষার্থীর তালিকা একসঙ্গে যোগ করা যায়। কোনো সারিতে সমস্যা থাকলে কোন তথ্যটি ঠিক করতে হবে, তা দেখানো হয়।
হাজিরা মেশিন কিনতেই হবে?
না। শিক্ষক মোবাইল বা কম্পিউটার থেকেই হাজিরা নিতে পারেন। প্রতিষ্ঠানে হাজিরা মেশিন থাকলে সেটিও যুক্ত করা যায়; মেশিনে হাজিরা দিলেই তা রেকর্ড হয়।
SMS পাঠানোর খরচ কেমন?
SMS ব্যালেন্স রিচার্জ করে পাঠাতে হয়—যত SMS পাঠাবেন, খরচ ততটুকুই। বাংলায় ৭০ অক্ষর ও ইংরেজিতে ১৬০ অক্ষরে একটি SMS হয়। পাঠানোর আগেই খরচ দেখা যায়। ব্যালেন্স শেষ হলে SMS পাঠানো বন্ধ থাকে। নিজস্ব SMS গেটওয়ে থাকলেও সেটি যুক্ত করা যায়।
অভিভাবকেরা কি অনলাইনে ফি দিতে পারবেন?
হ্যাঁ। ফি-এর রিমাইন্ডার SMS-এর লিংক থেকে অভিভাবকেরা কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট নিশ্চিত হলে তা হিসাবে জমা হয়।
কোচিং সেন্টার বা মাদ্রাসায় ব্যবহার করা যাবে?
হ্যাঁ। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ক্লাস, ব্যাচ ও বিষয় সাজানো যায়। একজন শিক্ষার্থী একসঙ্গে একাধিক কোর্সে থাকতে পারে।
অন্য সফটওয়্যার থেকে এলে আগের তথ্য কীভাবে যোগ হবে?
শিক্ষার্থীদের তালিকা Excel বা CSV ফাইলে দিন, আমরা তথ্য যোগ করে দেব। কোনো সারিতে সমস্যা থাকলে কী ঠিক করতে হবে, তা দেখানো হয়।
ইন্টারনেট না থাকলে কাজ করা যাবে?
EduCSP ব্যবহার করতে ইন্টারনেট লাগে। সাধারণ মোবাইল ডেটাতেই চলে। তথ্য অফিসের কম্পিউটারে নয়, সার্ভারে সংরক্ষিত থাকে।
প্রতিষ্ঠানের তথ্য কীভাবে আলাদা থাকে?
প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা ডেটাবেসে সংরক্ষিত থাকে। কর্মীদের ভূমিকা অনুযায়ী ব্যবহারের অনুমতি দেওয়া যায়। ফি, ভর্তি ও পরীক্ষার গুরুত্বপূর্ণ কাজের রেকর্ডও থাকে।
EduCSP আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজ করবে, দেখে নিন
আপনার প্রতিষ্ঠানের হাজিরা, ফি আদায় ও পরীক্ষার কাজ ডেমোতে দেখুন।