আপনার প্রতিষ্ঠানের সব কাজ এক জায়গায়
হাজিরা, বেতন, পরীক্ষার ফলাফল, অভিভাবককে SMS আর প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট। স্কুল, কোচিং ও মাদ্রাসার প্রতিদিনের কাজের জন্য তৈরি।
আলাদা সফটওয়্যার ইনস্টল লাগে নাচালু করে দিই আমরাই
- স্কুল, কোচিং ও মাদ্রাসা
- মোবাইল ও কম্পিউটারে চলে
- পুরোটা বাংলায়
- প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা আলাদা
প্রতিষ্ঠান চালানোর সব কাজ, একটি সফটওয়্যারে
আলাদা খাতা, আলাদা Excel ফাইল আর আলাদা SMS প্যানেলের দিন শেষ।
হাজিরা
মোবাইলে এক ট্যাপে, বা হাজিরা ডিভাইসে পাঞ্চ করলেই হাজিরা উঠে যায়। সাথে সাথে অভিভাবকের ফোনে SMS।
বেতন ও রসিদ
মাসের বিল একবারে তৈরি, আদায়ের সাথে রসিদ, বকেয়ার তালিকা। অভিভাবক চাইলে অনলাইনে বেতন দিতে পারেন।
পরীক্ষা ও ফলাফল
শিক্ষক নিজের বিষয়ের নম্বর দেন, ফলাফল নিজে থেকে হিসাব হয়। মার্কশিট, মেধা তালিকা, রিপোর্ট কার্ড।
SMS
নোটিশ, পরীক্ষার ফলাফল আর বকেয়ার রিমাইন্ডার, একবারে সব অভিভাবকের কাছে।
প্রবেশপত্র
নিজের ডিজাইনে প্রবেশপত্র। প্রিন্ট করুন, বা SMS-এ লিংক পাঠান।
অনলাইনে ভর্তি
অভিভাবক অনলাইনে আবেদন করেন, অফিস যাচাই করে এক ক্লিকে ভর্তি নেয়।
কে কী দেখবে, আপনি ঠিক করবেন
শিক্ষক, হিসাবরক্ষক, অফিস, সবার আলাদা অ্যাক্সেস। কে কখন কী বদলেছে, তার হিসাবও থাকে।
- নতুন
প্রতিষ্ঠানের ওয়েবসাইট
নোটিশ বোর্ড, ভর্তি তথ্য, শিক্ষক তালিকা, অনলাইনে ফলাফল। অফিস নিজেই আপডেট করে।
শুরু করা সহজ, তিন ধাপে
- ১
ডেমো দেখুন
আপনার প্রতিষ্ঠানের কাজ ধরে ধরে আমরা দেখিয়ে দেব।
- ২
আমরা চালু করে দিই
নিজস্ব ঠিকানা আর লগইন সহ আপনার প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হয়।
- ৩
কাজ শুরু করুন
ক্লাস যোগ করুন, Excel ফাইল থেকে সব শিক্ষার্থী একবারে তুলে নিন।
প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট
আলাদা ওয়েব ডেভেলপার বা হোস্টিং লাগে না। অফিস নিজেই নোটিশ দেয়, ছবি তোলে, ফলাফল প্রকাশ করে।
- নোটিশ বোর্ড ও ঘোষণা
- ভর্তি তথ্য ও অনলাইন আবেদন
- শিক্ষক তালিকা ও ক্লাস রুটিন
- অনলাইনে ফলাফল দেখা
- গ্যালারি ও যোগাযোগ
মোবাইলে কি চালানো যায়?
হ্যাঁ। যেকোনো ব্রাউজারে চলে, আলাদা কিছু ইনস্টল করতে হয় না। চাইলে ফোনের হোম স্ক্রিনে অ্যাপের মতো রেখে দিতে পারবেন।
আগের শিক্ষার্থীদের তথ্য কি আবার টাইপ করতে হবে?
না। Excel বা CSV ফাইল থেকে একবারে সব শিক্ষার্থী তুলে নেওয়া যায়। কোনো সারিতে ভুল থাকলে কোনটায় কী ভুল, তা দেখিয়ে দেয়।
হাজিরার জন্য কি ডিভাইস কিনতেই হবে?
না। শিক্ষক মোবাইল বা কম্পিউটারে হাজিরা নিতে পারেন। হাজিরা ডিভাইস থাকলে সেটা যুক্ত করা যায়, তখন পাঞ্চ করলেই হাজিরা উঠে যায়।
SMS-এর খরচ কেমন?
SMS ব্যালেন্স রিচার্জ করে পাঠাতে হয়, যত SMS পাঠাবেন শুধু ততটুকুই খরচ। নিজের SMS গেটওয়ে থাকলে সেটাও যুক্ত করা যায়।
অভিভাবক কি অনলাইনে বেতন দিতে পারবেন?
হ্যাঁ। বকেয়ার SMS-এ একটা লিংক যায়। সেখান থেকে অভিভাবক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ে বেতন দিতে পারেন, আর হিসাবে সাথে সাথে জমা হয়ে যায়।
আমাদের তথ্য কি নিরাপদ?
প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা ডেটাবেসে থাকে। কে কোন অংশ দেখতে বা বদলাতে পারবেন, তা আপনি ঠিক করে দেন।
আজই দেখে নিন EduCSP কীভাবে কাজ করে
আপনার প্রতিষ্ঠানের হাজিরা, বেতন আর ফলাফলের কাজ ধরে ধরে দেখিয়ে দেব।